Friday, March 6, 2026
28.9 C
Kolkata

আজকের গণতন্ত্র

~সুমন রায় চৌধুরী

সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আর পরিষদীয় রীতি বলে ‘ House Belongs to the Opposition ‘ । এই দুইয়ের মেলবন্ধনে প্রস্ফুটিত হয় গণতন্ত্র তথা সংসদীয় রাজনীতি। এর মধ্যে একটি দিক ও যদি দুর্বল হতে থাকে ক্রমাগত , তাহলে গণতান্ত্রিক পরিকাঠামো দুর্বল হবে সেটাই স্বাভাবিক।
বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষে আমলাতন্ত্র , সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠান কে আমরা দেখেছি কিভাবে শাসকের পক্ষে টানা হয়েছে , তাদের লাল চোখ দেখিয়ে । এরপর ও কিছু কিছু প্রতিষ্ঠান তাদের সত্তা কে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে , বিরোধীদের সাথে সাথে শাসকের দিকেও আঙুল তুলছেন পরিস্থিতি বুঝে। কেউ সত্তা বাঁচিয়ে রাখার লড়াই করলে মানুষ কিন্তু ঠিক বুঝতে পারেন ,দেখিয়ে দিতে হয়না , কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত পদলেহন করেন , সেটাও বোঝা যায় ।
প্রাতিষ্ঠানিক সত্তা আজকের ভারত বর্ষে এত ঠুনকো কি ভাবে হয়ে গেল সত্যি আমরা সাধারণ মানুষ , বুঝতে পারিনা । আর যাদের ওপর ভরষা, সেই প্রতিষ্ঠান গুলোকে যখন দেখি বলতে , রাহুল গান্ধী খারাপ কারন
‘ পানাউতি ‘ শব্দ টি উৎচারণ করেছেন , আর বাকিরা নিষ্পাপ তারা যতই ‘ পাপ্পু ‘ ডাকুন বা তার মা কে উদ্দেশ্য করে বলুন
‘ কংগ্রেস কি বিধভা ‘ , কিঞ্চিৎ অবাক হয়ে যাই। তারা দেখি এটাও গলা মিলিয়ে বলতে ভালোবাসেন দোষ ওই পরিবারের , দোষ কংগ্রেসের , দোষ বিগত ৭০ বছরের, এখন সব ভালো সত্যি অবাক লাগে। দিনের শেষে সাংবাদিকতার সত্তা টা কেও যে বাঁচিয়ে রাখতে হয় কিছু প্রতিষ্ঠান ভুলতেই বসেছেন ।

বড্ড কালো দিন গণতন্ত্রের জন্য। মন্দিরের ছবি দেখে যত পাগল হবেন কিছু মানুষ , তত ধীরে ধীরে নিজের , নিজের মত করে বেচেঁ থাকার অধিকার হয় কেড়ে নেওয়া হবে , অথবা নিজস্ব সত্তা ত্যাগ করতে বাধ্য হবেন। এটাই আজকের ভারত বর্ষ এটাই আজকের ভারতীয় সমাজ , এর বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই ।

সংবাদ মাধ্যম যদি আমলাতন্ত্র আর রাজনৈতিক পরিসরের ওপর নিরপেক্ষ দৃষ্টি না দিয়ে কোন একপক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন , তাহলে সাধারণ মানুষ কোন ভরসায় বাঁচবেন ?
এটা বোধয় নতুন করে ভাববার সময় এসে গেছে ।

মতামত লেখকের নিজস্ব।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories