Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

রাজস্থানের পুরো নির্বাচনে বিজেপি কে পিছনে ফেলল কংগ্রেস

নিউজ ডেস্ক : কিছুদিন আগে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির থেকে কিছুটা পিছিয়ে থাকলেও পৌর নির্বাচনে বিজেপির থেকে অধিক আসন লাভ করলো কংগ্রেস। এমনকি নির্দল প্রার্থীরা বেশি আসন পেয়েছে বিজেপির তুলনায়। রবিবার ঘোষিত পৌর নির্বাচনের ফলাফলে কংগ্রেস ৬১৯ টি আসন লাভ করেছে।

১২ টি জেলার পঞ্চাশটি স্থানীয় পৌরসংস্থার ১৭৭৫ টি আসনের সংঘটিত হয় নির্বাচন। এই নির্বাচনে কংগ্রেস ৬১৯ এবং বিজেপি ৫৪৮ টি আসনে জয়লাভ করেছে যেখানে নির্দল প্রার্থীরা জয়লাভ করেছে ৫৯৬ টি আসনে। নির্দল প্রার্থীদের বেশিরভাগই কংগ্রেসের সমর্থনপ্রাপ্ত বলে জানা গিয়েছে।

পঞ্চাশটি স্থানীয় পৌর এলাকার মধ্যে ৪৩ টি নগর পালিকা এবং ৭টি নগর পরিষদ। রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দতাস্রা জানিয়েছেন নির্দলীয় বিজয়ী প্রার্থীরা বেশিরভাগ কংগ্রেসের সমর্থন পুষ্ট হওয়ায় ৫০ টির মধ্যে অন্তত ৩০ টি পৌর সংস্থার বোর্ড তারা গঠন করতে যাচ্ছে। তিনি বিজেপির ফলাফলের ব্যাপার বলেন, বিজেপি শহুরে এলাকার ভোটারদের থেকে দূরে সরে যাচ্ছে তাই তারা নির্দল প্রার্থী দের থেকেও পিছনে ফল করেছে। নির্বাচনের ফলাফলের ব্যাপারে বিজেপির রাজ্য নেতৃত্ব কোন মন্তব্য করতে অস্বীকার করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories