Friday, October 23, 2026
30 C
Kolkata

মমতার পর অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচী।

সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনমের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ব্যাপারে মামলার আবেদনও জানান তিনি।

এ সময় প্রধান বিচারপতি বলেন, ইতিমধ্যে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ আদালত গ্রহণ করেছে।কৌস্তভ সেই আবেদনের সাথে অভিষেকের বিরুদ্ধে অভিযোগটি যুক্ত করতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি সএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করেছে।

ওই রায়ের পর মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সেখানে বিচারের আশায় আছি।’’

মুখ্যমন্ত্রী সেই মন্তব্য নিয়েই কোর্টে অভিযোগ জমা পড়ে। প্রধান বিচারপতি সেটি হাই কোর্টের প্রশাসনিক বিভাগে পাঠিয়েছেন।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories