Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

হারলো করোনা ভীতি, সদ্যজাতকে স্তন্যপান করালেন আর জি কর-এর নার্স

জয়ী হল মানবিকতা…❤️

হারলো করোনা ভীতি, সদ্যজাতকে স্তন্যপান করালেন আর জি কর-এর নার্স

মানবতার কাছে হার মানল করোনা-ভীতি । আর কেউ রাজি না হলেও এক সদ্যোজাতকে স্তন্যপান করালেন আর জি কর হাসপাতালের এই তরুণী নার্স । তিনি নিজেও কিছুদিন আগে মা হয়েছেন। তিনি তার কাজে যোগ দিয়েছেন লকডাউন শুরুর সামান্য আগে ।

বৃহস্পতিবার জন্ম নেওয়া ওই শিশুটি সেদিন রাতে দুধের জন্য ছটফট করছিল । সি সেকশন করে সন্তানের জন্ম দেওয়া তার মা-এর পক্ষে তখনই তাকে দুধ খাওয়ানো সম্ভব ছিল না । এই রকম পরিস্থিতিতে হাসপাতালে সদ্য মা হওয়া অন্য প্রসুতিদের দিয়ে স্তন্যপান করানো হয় । কিন্তু করোনা সংক্রমণের ভয়ে অন্য কেউ শিশুটিকে দুধ খাওয়াতে এগিয়ে আসেননি ।

আর জি কর হাসপাতালে নার্স উমা অধিকারী (তাঁর মত নিয়েই নাম প্রকাশিত হয়েছে) এই পরিস্থিতিতে নিজেকে আটকে রাখতে পারেননি । তিনি জানান করোনা-ভীতির থেকে তখন অনেক বড় হয়ে গিয়েছিল এক ফোটা দুধের জন্য সদ্যোজাত শিশুর আকুতি । সব রকম সাবধানতা অবলম্বন করেই তিনি শিশুটিকে দুধ খাওয়ান বলে জানিয়েছেন । তাঁর স্বামী এই ঘটনায় প্রথমে ভয় পেয়ে গেলেও তাঁকে আশ্বস্ত করেন উমা ।

উল্লেখযোগ্য বিষয় হল আর জি কর হাসপাতালে নার্স হওয়ায় করোনা আতঙ্কে লকডাউনের প্রথম দিকে প্রতিবেশীদের হাতে হেনস্থা হতে হয়েছিল উমা ও তাঁর গোটা পরিবারকে । স্বাস্খ্যকর্মী উমা পাড়ায় সংক্রমণ ছড়াতে পারেন বলে আশঙ্কা করেন তাঁর প্রতিবেশীরা । ঘরে ছোট শিশু থাকায় টানা হাসাপাতালে থেকে যাওয়াও সম্ভব হয়নি তাঁর পক্ষে । থানায় অভিযোগ জানিয়ে পরিবারের সবার মেডিক্যাল স্ক্রিনিং করিয়ে তবে সেই সমস্যা থেকে বেরোতে পেরেছিলেন তিনি।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories