Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কোন রাজনৈতিক দল কতটাকা ফান্ড পেল কর্পোরেটদের থেকে? জেনে নিন!

রাজনৈতিক দলগুলি ২০১৯-২০ অর্থবর্ষে বিভিন্ন ব্যবসায়ী কর্পোরেট সংস্থার কাছ থেকে অনুদান হিসাবে ৯২১ কোটি টাকা  পেয়েছে। সবথেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি। ৯২১ কোটি টাকার মধ্যে ৭২০ কোটি টাকায় পেয়েছে বিজেপি।

দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস, তৃতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। কোন অনুদান পায়নি সিপিএম। কর্পোরেট সংস্থার থেকে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা দেশের জাতীয় দলগুলির বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে প্রাপ্ত অনুদানের হিসাব পেশ করেছে। সেই হিসাব অনুযায়ী ২০১৭-১৮-এর তুলনায় ২০১৮-১৯ অর্থবর্ষে কর্পোরেট সংস্থাগুলির থেকে প্রাপ্ত অনুদান ১০৯ শতাংশ বেড়েছে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে সংস্থাটি।

বিজেপি, কংগ্রেস, এনসিপি, তৃণমূল এবং সিপিএম— এই পাঁচটি জাতীয় দলের প্রাপ্ত অনুদান নিয়ে সংস্থাটি এই বিশ্লেষণের কাজ করেছে। তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিজেপি ২০১৯-২০ অর্থবর্ষে ২০২৫টি কর্পোরেট সংস্থার থেকে ৭২০ কোটি টাকা অনুদান পেয়েছে। কংগ্রেস ১৫৪ টি কর্পোরেট সংস্থার থেকে ১৩৩ কোটি টাকা অনুদান পেয়েছে। শরদ পওয়ারের দল এনসিপি ৩০টি সংস্থার থেকে ৫৭.০৮৬ কোটি টাকা অনুদান পেয়েছে। সিপিএম জানিয়েছে, তারা কোনও অনুদান পায়নি কোনও কর্পোরেট সংস্থার থেকে।

সবথেকে বেশি অনুদান দিয়েছে ভারতী এন্টারপ্রাইজের প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট। তারা বিজেপি এবং কংগ্রেসকে সবচেয়ে বেশিবার অনুদান দিয়েছে। সব মিলিয়ে ২০১৯-২০ অর্থবর্ষে ৩৮ বার অনুদান দিয়েছে যার পরিমাণ ২৪৭ কোটি টাকা। প্রুডেন্ট বিজেপি-কে ২১৬ কোটি টাকা এবং কংগ্রেসকে ৩১ কোটি টাকা দিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories