Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

উপাচার্যের সক্রিয় উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কোভিড টিকাকরণ কর্মসূচি

উচ্চশিক্ষা দফতরের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে চলছে কোভিড টিকাকরণ কর্মসূচি। সেই মোতাবেক কল্যাণী বিশ্ববিদ্যালয়েও শুক্রবার এই কর্মসূচি গ্ৰহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দেবাংশু রায় এক বিজ্ঞপ্তি দিয়ে জানান, ১ লা অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রী ও গবষকদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল জানান, রাজ্য সরকারের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ ৮০০  ছাত্র-ছাত্রী-গবেষকদের ভ্যাকসিন টিকাদানের লক্ষমাত্রা রাখা হয়েছে। আলোচনা সাপেক্ষে প্রয়োজনে আবারও টিকাকরণ কর্মসূচি গ্ৰহণ করা হবে।এদিন প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী ও গবেষককে টিকা দেওয়া হয়।

ওয়েবকুপা কল্যাণী বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক সুজয়কুমার মণ্ডল জানান, উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যালের উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি গ্ৰহণ করায় ছাত্র-ছাত্রী-গবেষকরা অত্যন্ত খুশি। রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দফতরের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রতিষ্ঠান খোলার জন্য প্রাক্ উদ্যোগ বলা যায়। অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ ছাত্র-ছাত্রী-গবেষকদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারলে পরে বিশ্ববিদ্যালয় খুলতে আর অসুবিধা থাকার কথা নয়। পরবর্তী পর্বে পর্যায়ক্রমে সকলকেই এই ভ্যাকসিনাজেসশন আওতায় আনা যেতে পারে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীদের দুটি পর্বে কোভিদ টিকা প্রদানের ব্যবস্থা হয়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories