Saturday, October 10, 2026
31 C
Kolkata

দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা, জানালেন পর্যটনমন্ত্রী

দার্জিলিংকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানাল রাজ্য সরকার। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, কেন্দ্রের সহযোগিতায় পাহাড়ের পর্যটনকে আরও উন্নত করা হবে। পাশাপাশি মিরিক ও কালিম্পংকেও নতুন পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, আগামী কয়েক বছরে উত্তরবঙ্গের অর্থনীতিতে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্যের বিভিন্ন এলাকায় আলাদা ধরনের পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে। সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন, দীঘা ও মন্দারমণিতে সমুদ্রকেন্দ্রিক পর্যটন এবং দার্জিলিংয়ে ইকো ও অ্যাডভেঞ্চার পর্যটনের উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সাহিত্যভিত্তিক পর্যটনের বিষয়েও ভাবনা চলছে।

সম্প্রতি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে শংকর ঘোষ বলেন, দার্জিলিংকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কেন্দ্র সহযোগিতার আশ্বাস দিয়েছে। একইসঙ্গে মিরিক ও কালিম্পংয়ের পর্যটন পরিকাঠামো উন্নয়নেও সাহায্য করবে কেন্দ্র।

মন্ত্রী আরও জানান, মিরিকের উন্নয়নের জন্য কেন্দ্র বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) চেয়েছে। সেখানে লেকের সৌন্দর্যায়ন, নতুন পর্যটন পরিষেবা এবং প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১০০ কোটি টাকা পাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে পর্যটকদের সুবিধার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেট একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে। কোনও সমস্যা, হয়রানি বা অভিযোগ থাকলে পর্যটকরা ৯৮০০২৪২৪২৬ নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories