Sunday, July 26, 2026
26.7 C
Kolkata

আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে পথে নামবে তৃণমূল

এনবিটিভি, ওয়েব ডেস্ক: আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচিতে পথে নামবে তৃণমূল। সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলেই খবর। এদিন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম বলেন, “ধরুন কেউ বলল, হাই কোর্ট ঘেরাও করবে, তাহলে কি প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না?”

আদালতের নির্দেশের পরই সাংবাদিক বৈঠক করেন তাপস রায়। সেখানে তিনি জানান, কারও অসুবিধা না করেই ব্লকে ব্লকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কর্মসূচি পালন করা হবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা তুলে ধরা হবে। এটা তো কারও বাড়ির দরজায় যাওয়া নয়। তাই সেই কর্মসূচি হবে।” এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রীর সামনে এরকম একটা কর্মসূচি নেওয়া হল। মুখ্যমন্ত্রী সেটা বাতিলও করলেন না। ফলে আদালতের যা করার তাই করেছে।” 

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories