Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব ঘিরে উত্তাল রাজ্য বিধানসভা

এনবিটিভি, ওয়েব ডেস্ক: সোমবার শাসকদলের মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব ঘিরে উত্তাল হল রাজ্য বিধানসভা। ওই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মণিপুর সামাল দিয়ে প্রধানমন্ত্রী ব্যর্থ। তিনি না পারলে আমাদের বলুন আমরা মণিপুর সামলে দেব। প্রস্তাবের বিরোধিতা করে  বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, এভাবে অন্যরাজের বিষয় নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা যায় না। এটা একটি রাজ্যের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। শুভেন্দু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দেন। মমতার সঙ্গে তাঁর বাদানুবাদও হয়। প্রস্তাব ভোটাভুটিতে যাওয়ার আগেই বিরোধী সদস্যরা হইহল্লা করে সভা ছেড়ে বেরিয়ে যান।

এদিন মমতা বলেন, আমি মণিপুরে  যেতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলাম। কিন্তু সে চিঠির কোনও জবাব পাইনি আমি। এরপর প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন। অথচ তাঁর মণিপুর  যাওয়ার সময় হয় না।  এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? আপনারা মণিপুর শান্ত করতে না পারলে আমাদের দায়িত্ব দিন মণিপুরকে শান্ত করে দেব. বিজেপির ডবল ইঞ্জিন সরকার মানুষকে যে অনিশ্চয়তরা দিকে ঠেলে দিয়েছে তার থেকে রক্ষা পেতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এ. মুখ্যমন্ত্রী আরও  বলেন, আমরা বিজেপি নই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলব। এদিন সভা থেকে মূল প্রস্তাবটি পাঠ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

সেই সঙ্গে তৃণমূলের আনা নিন্দাপ্রস্তাবের বিরুদ্ধে পাল্টা সরব হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই নিয়ে বিধানসভায় আলোচনা করার দরকার নেই।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories