Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রেকর্ড ভাঙবে, শাহরুখ হিরানি জুটির ডানকি

হাফিজুর রহমান, একজিকিউটিভ এডিটর, এনবিটিভি

ভক্ত হওয়া খারাপ নয় তবে অন্ধ ভক্তদের দশা কালিদাসের মত, যে গাছে বসে সেই গাছের ডাল কাটে।

কিছু অন্ধ ভক্ত শাহরুখকে বড় দেখাতে গিয়ে অন্য স্টারদের হেয় করছে, এই গাছের ডাল কাটা কলিদাসরা জানেনা এভাবে ওরা শাহরুখকে বড় করার বদলে ওর ইমেজের বারোটা বাজিয়ে দিচ্ছে। একটি ঘটনা বলি অনেক আগের কথা, টাইমস অফ ইন্ডিয়া একবার রফি কিশোরের মধ্যে কে বড় নিয়ে এক বিতর্ক সৃষ্টি করেছিল। দিনের পর দিন চলা বিতর্কে কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছিল, অবস্থা হাতের বাইরে যাচ্ছে দেখে থাকতে না পেরে বিরক্ত কিশোর কুমার নিজে ডি এন রোডে টাইমস অফ ইন্ডিয়ার অফিসে গিয়ে বিতর্ক বন্ধ করেন। এভাবে তুলনা করা যায়না, রফি কিশোর যে যার জায়গায় দাঁড়িয়ে। কেউ ছোটো বা বড় নয়, পুরোনো উদাহরণ উৎসাহী ফ্যানদের জন্য, যাতে রাজার নাকে বসা মাছি তাড়াতে গিয়ে রাজার নাক না কেটে ফেলে।

শাহরুখ খানের ডানকি রিলিজ হবে জানুয়ারির একুশে। দেশে বুকিং শুরু না হলেও বিদেশে অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে। ইউকে, ইউএসএ তো বটেই, গালফ, জার্মানি ও ফ্রান্সে ডানকি নতুন রেকর্ড তৈরি করছে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য ডানকি কি খেল দেখায় আর কি কি রেকর্ড করে সেটাই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে জানুয়ারির একুশ তারিখ অবধি।

হিরানির ফিল্ম মুন্না ভাই সিরিজে অভিনয়ের জন্য প্রথম চয়েজ ছিলেন শাহরুখ। সময় বের করতে না পারায় মুন্না হন সঞ্জয়, পরের ইতিহাস আমরা জানি। ডিরেক্টর হিসেবে হিরানির রেকর্ড ঈর্ষনীয়। মুন্না ভাই সিরিজ তো বটেই ওর

পরিচালিত পি কে, থ্রি ইডিওটস আমদর্শক থেকে শুরু করে নাক উচুঁ সমালোচক সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

এখন অবধি ডানকির দুটি গান আর দুটি টিজার রিলিজ হয়েছে। পাঞ্জাব থেকে বিদেশে যাওয়ার গল্পো নিয়ে ফিল্মটি তৈরি পাঞ্জাবের লাল্টু গ্রাম থেকে হার্ডি ওরফে হরদয়াল আর তার চার সঙ্গী কি ভাবে ডানকি স্টাইলে, মানে অবৈধ ভাবে বিদেশ পৌঁছয় আর সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসে এটাই হলো ডানকির গল্প। অনলাইনারে গল্প বলে দিলেও শাহরুখের অভিনয় আর রাজকুমার হিরানি পর্দায় কি বিস্ফোরণ ঘটায় দেখতে আগ্রহী গোটা দেশ, আমরাও।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories