রথযাত্রা দেখে ফেরার পথে দুর্গারামপুরের সাতজন বাসিন্দা এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঠিক সেই ক্রান্তিক্ষণে খড়গ্রামের জামাল শেখ ও নজির শেখ নামের দুই সাহসী ব্যক্তি এগিয়ে আসেন। ভয়কে জয় করে তারা আহতদের উদ্ধার করেন এবং নিজ উদ্যোগে হাসপাতালে পৌঁছে দেন। তাদের তৎপরতা ও মানবিকতার কারণে সাতটি প্রাণ রক্ষা পায়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়—মানুষ মানুষের জন্যই। জামাল ও নজিরের এই কীর্তি সত্যিই প্রশংসনীয়!
Popular Categories


