Friday, October 23, 2026
27 C
Kolkata

ঈদে বাড়ী ফেরা হলোনা সাদুল্যাপুরের গার্মেন্টস কর্মী স্বাধীন’র।

মো: সাগর ইসলাম।
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা।

অনেক আশা নিয়ে ৪ শতাধিক রাস্তা পেরিয়ে এসে বাড়ীর খুব কাছাকাছি এসেও বাড়ী ফেরা হলোনা গার্মেন্টস কর্মী স্বাধীন আকন্দ (২১)।

জানা যায়, নিহত গামেন্টস কর্মী স্বাধীন আকন্দ রাজধানী ঢাকা থেকে গন্তব্যস্থল নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে ১ আগস্ট শনিবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের উত্তর বাসস্ট্যান্ডের অদূরে তৌহিদুল চেয়ারম্যানের বাড়ীর পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এক সড়ক দূর্ঘটনায় খালি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৬-০৭৩২) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সড়ক দূর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানার এসআই সঞ্জয় কুমার সাহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক যানবাহন ও নিহতের মরদেহ হেফাজতে নেন। এর আগে ঘাতক যানবাহনটির চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে সটকে পড়ায় ঘাতক পিকআপ চালককে আটক করা সম্ভব হয়নি। এরপর গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টীম দুর্ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরপরই খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে স্বাধীনের লাশ সনাক্ত করেছেন। ঘাতক পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

পিকআপের চাপায় নিহত স্বাধীন আকন্দ (২১) গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার উত্তর কাজীবাড়ী সন্তোলা গ্রামের মোজাহেদুল ইসলামের ছেলে। সে নরসিংদী জেলার মাধদী তিথি টেক্সটাইলে সহকারী অপারেটর হিসাবে গত ২০১৭ সাল হতে কর্মরত ছিলেন বলে জানা যায়।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories