Sunday, June 7, 2026
37.2 C
Kolkata

নির্বাচনের ফলে প্রমাণ হয়েছে ভারত ‘হিন্দু রাষ্ট্র’ নয়: অমর্ত্য সেন

ভারত যে হিন্দু রাষ্ট্র নয়, তা প্রমাণিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফলেই এ মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেন, ‘ভারতের সংবিধান যখন ধর্মনিরপেক্ষ, তখন রাজনৈতিকভাবেও আমাদের খোলা মনের হতে হবে। আমি মনে করি না, ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণাটি যথাযথ ছিল।’

বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে কলকাতায় ফিরে এ মন্তব্য করেন তিনি।

অমর্ত্য সেন বলেন, ‘আমরা সব সময় আশা করি, প্রতিটি নির্বাচনের পর পরিবর্তন আসবে। বিনা বিচারে মানুষকে কারাগারে ঢোকানো এবং ধনী-দরিদ্রের মধ্যে ব্যবধান বাড়ার মতো কিছু ঘটনা অব্যাহত রয়েছে। এটা অবশ্যই বন্ধ করতে হবে। আমি যখন ছোট ছিলাম তখন আমার অনেক চাচা, ভাইকে বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল। আমরা আশা করেছিলাম, ভারত স্বাধীন হলে এসব থেকে মুক্তি মিলবে। তবে এসব থামেনি। এর জন্য কংগ্রেসও দায়ী। তারা এটার পরিবর্তন করেনি। কিন্তু বর্তমান সরকারের আমলে এর প্রচলন আরো বেশি।’

অমর্ত্য সেন বলেন, রামমন্দির তৈরি করা সত্ত্বেও ফৈজাবাদে অযোধ্যা আসনে বিজেপি হেরেছে, কারণ দেশের আসল পরিচয়কে ঢেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এত টাকা খরচ করে রামমন্দির তৈরি হচ্ছে। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে তুলে ধরা হচ্ছে। ভারত মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুর দেশ। এখানে এমনটা হওয়া উচিত ছিল না। এতে করে ভারতের আসল পরিচয়কে উপেক্ষা করার একটি প্রচেষ্টা চলছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে।

অমর্ত্য সেন দাবি করেন, নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভা আগেরটির ‘কপি’। সামান্য রদবদল সত্ত্বেও রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা এখনও শক্তিশালী। মন্ত্রীরা আগের বারের মতো পোর্টফোলিও পেয়েছেন এবারও।

তিনি বলেন, ‘দেশে বেকারত্ব বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য অবহেলিত। কংগ্রেস এবং বামপন্থি নিয়ে আপত্তির কথা তুলতে পারি। তবে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এই বর্তমান সরকারের আমলে। আমাদের এই অবস্থার পরিবর্তন করা দরকার।’

Hot this week

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Topics

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

Related Articles

Popular Categories