Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

কাতার জেল থেকে মুক্তি পেলেন ভারতের সাবেক নৌ সেনারা

ভারতের কূটনৈতিক প্রচেষ্টায় মৃত্যুদণ্ড দেওয়ার প্রায় সাড়ে তিন মাস পরে জেল থেকে  মুক্তি পেলেন নৌবাহিনীর সাবেক আট কর্মকর্তা।

এর আগে সন্দেহভাজন গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন কাতারের আদালত। তাদের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন সফল করার জন্য কাতারের আমিরের সিদ্ধান্তের প্রশংসা করে বিবৃতি দিয়েছে ভারত।

‘ভারত সরকার কাতারে আটক দাহরা গ্লোবাল কোম্পানিতে কর্মরত আট ভারতীয় নাগরিকের মুক্তিকে স্বাগত জানায়’ বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

গত ২৬ অক্টোবর নৌবাহিনীর প্রবীণ সেনাদের  মৃত্যুদণ্ড দেয় কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত। উপসাগরীয় দেশটির আপিল আদালত ২৮ ডিসেম্বর মৃত্যুদণ্ড মওকুফ করে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়।

ভারতীয় ওই নাগরিকরা কাজ করতেন বেসরকারি সংস্থা আল দাহরায় ।ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার হয়।

মৃত্যুদণ্ড কমানোর পর তাদের জেলের মেয়াদের আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছিল। গত বছরের মে মাসে, আল-দাহরা গ্লোবাল কোম্পানি দোহায় তার কার্যক্রম বন্ধ করে দেয় এবং সেখানে যারা কাজ করে (প্রাথমিকভাবে ভারতীয়) তারা সবাই তখন থেকে দেশে ফিরে গেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories