Sunday, October 25, 2026
29 C
Kolkata

বন্যার পরিস্থিতি আরো অবনতি মালদার, প্লাবিত প্রায় পঞ্চাশটি গ্রাম

এনবিটিভি ডেস্ক, মালদা: মালদা জেলার বন্যার পরিস্থিতি আজ আরো অবনতি হয়েছে। পুনর্ভবা নদীর জলে যেমন ভেসেছে বামনগোলার বিস্তৃর্ণ এলাকা, তেমনি টাঙন মদীর জলের চাপে গতকাল বাঁধ ভেঙে প্লাবিত করেছে গাজোলের কদুবাড়ি এলাকা ৷এই দুটি ব্লকের গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্তের পাশাপাশি মহানন্দা নদীরজলে চাঁচল এলাকায় নতুন করে আজ বেশ কয়েকটি গ্রামে জল ঢুকেছে। আজ ব্লকের সেচ আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যাবেন ব্লক আধিকারিকেরা।

গত কয়েকদিনের উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের জেরে জেলার সব নদীর জলস্তর বাড়তে শুরু করেছে ৷ জলের চাপে গত কয়েকদিনে বেশ কিছু এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে ৷ গতকাল টাঙনের জলের চাপে গাজোল ব্লকের কদুবাড়ি এলাকার বাঁধের ৫০-৬০ মিটার বাঁধ ভেঙে যায় ৷ জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার বিঘার জমির ফসল ৷ জলে প্লাবিত হয়েছে দুটি পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম ৷ বানভাসি হয়েছে কয়েক হাজার মানুষ ।
পূর্নাভবা নদীর জলে বামনগোলা ব্লকেও কয়েক হাজার কৃষি জমি জলে তলায়। প্লাবিত বেশ কয়েকটি গ্রাম। জলবন্দী প্রায় ১৩০০পরিবার।

সবচেয়ে পরিস্তিতি খারাপ চাঁচল ব্লকে। আজ সকাল থেকে নতুন করে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। চাচোল ১ ও ২নং ব্লকের প্রায় পঞ্চাশটির বেশি গ্রাম প্লাবিত। বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শণ করেন প্রাক্তণ বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা রহিম বক্সি। জরুরী ভিত্তিতে এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য ব্লক আধিকারিককে আবেদন করেছেন।

Hot this week

দুর্গাপুজোয় বই বিক্রিতে রেকর্ড, এবার বড়দিনে নজর! জনসংযোগ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা সিপিএমের

শারদোৎসবে সিপিএমের বুকস্টল ঘিরে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হয়নি।...

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

Topics

সিয়াং বাঁধ প্রকল্প ঘিরে উত্তেজনা অরুণাচল প্রদেশে, জ্বালিয়ে দেওয়া হল NHPC-র অফিস!

অরুণাচল প্রদেশে প্রস্তাবিত সিয়াং বাঁধ প্রকল্পকে ঘিরে উত্তেজনা ছড়াল।...

আদিবাসীদের চিকিৎসা করতে ওড়িশায় গিয়েছিলেন, খনিবিরোধী আন্দোলনে যোগের অভিযোগে আজ জেলবন্দি চিকিৎসক!

ওড়িশায় আদিবাসী মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দেওয়ার...

জ্ঞানেশের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের ভারও জ্ঞানেশের হাতেই!’ আরটিআইয়ে অস্বস্তিতে কেন্দ্রের ভূমিকা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে নির্বাচন কমিশনের...

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories