Sunday, June 7, 2026
35.2 C
Kolkata

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ ভ্লগারের করা অভিযোগ ঘিরে তীব্র চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় তিনি দাবি করেছেন, ভারতের একটি ট্রেনে যাত্রাকালীন কয়েক জন যুবকের আচরণে তিনি অত্যন্ত আতঙ্কিত ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিয়োর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি NBTV।

ভ্রমণ সংক্রান্ত কনটেন্ট তৈরির জন্য পরিচিত ওই বিদেশিনি ভ্লগার তাঁর পোস্ট করা ভিডিয়োয় জানান, ট্রেনযাত্রার পুরো সময়টাতেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাঁর অভিযোগ, কামরায় উপস্থিত চার থেকে পাঁচ জন যুবক দীর্ঘ সময় ধরে তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি নিজেকে ক্রমশ অস্বস্তিকর অবস্থায় অনুভব করতে শুরু করেন।

ভিডিয়োয় ওই তরুণী বলেন, প্রথমে তিনি বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু পরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। তাঁর দাবি, ওই যুবকদের আচরণ এড়াতে তিনি অন্য একটি কামরার শৌচাগারে যান। অভিযোগ, সেখানে যাওয়ার পরও এক যুবক তাঁকে অনুসরণ করে পৌঁছে যান।

ভ্লগারের আরও দাবি, কয়েক সেকেন্ড পরে ওই যুবক শৌচাগারের দরজা খোলারও চেষ্টা করেন। তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট শৌচাগারটি যে কামরায় ছিল, সেখানে ওই যুবকের যাওয়ার কোনও প্রয়োজন ছিল না। ঘটনাটি দেখে তাঁর সঙ্গে থাকা এক বান্ধবী দ্রুত সেখানে পৌঁছে দাঁড়ান। এরপর তাঁরা রেলকর্মীদের কাছে অভিযোগ জানান। https://www.instagram.com/reel/DVtLIq9kawU/?utm_source=ig_web_button_share_sheet

অভিযোগ পাওয়ার পর রেলকর্মীরা দুই মহিলাকে অন্য একটি কামরায় স্থানান্তরিত করেন বলে ভিডিয়োয় উল্লেখ করেছেন ওই বিদেশিনি। ঘটনার পর তাঁরা নিরাপদ বোধ করেন বলেও জানান।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই ওই ঘটনার নিন্দা করেছেন এবং নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক মন্তব্য করেন, ‘‘আমি ভারতীয় হয়েও ট্রেনে সফরের সময় অনেক ক্ষেত্রে নিজেকে নিরাপদ মনে করি না।’’ আরেক জন লেখেন, ‘‘কয়েক জনের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’’

তবে ঘটনাটি ঠিক কোন ট্রেনে, কবে এবং কোথায় ঘটেছে, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে রেল কর্তৃপক্ষের তরফেও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Hot this week

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Topics

‘অভিষেক ব্যানার্জি ফাঁসিয়েছে’ – NIA-র কাছে অভিযোগ শওকত মোল্লার!

ভাঙড়ে বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর এনআইএ...

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

Related Articles

Popular Categories