Saturday, September 5, 2026
28 C
Kolkata

উত্ত্যক্ত করায় অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী

উজ্জ্বল দাস,জামুড়িয়া: উত্ত্যক্ত করায় অপমানে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী। গতকাল দুপুর ২.৩০ নাগাদ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী। আত্মঘাতী ছাত্রী জামুড়িয়ার মন্ডলপুর গ্রামের বাসিন্দা।

জামুরিয়া থানা লিখিত অভিযোগ জানান ওই ছাত্রীর বাবা অক্ষয় গড়াই। মৃত ছাত্রীর বাবা অক্ষয় গড়াই অভিযোগ করেন, তার মেয়েকে স্কুলে যাওয়ার সময় রাস্তাঘাটে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ভুড়ি গ্রামের অনিমেষ মন্ডল। মাঝের মধ্যে ফোনেও কটু কথা বলত তার মেয়েকে। অনিমেষের ঘরে এই বিষয়ে জানিয়েও কোনো লাভ হয়নি। মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হওয়ার পর ওই যুবক সোশ্যাল মাধ্যমে তার মেয়ের সঙ্গে মাথায় সিঁদুর দেওয়া ফটো পোস্ট করে দেয়। যার ফলে তার মেয়ে অপমানিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে অজিত গড়াই এর অভিযোগ। অভিযুক্ত অনিমেষ মন্ডল কে আটক করেছে জামুরিয়া থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories