শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধি
আজ সোমবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ সালাউদ্দিন দিপু মহোদয়ের নেতৃত্বে গোপালগঞ্জ সদর থানাধীন চন্দ্রদিঘলীয়া এলাকায় মোবাইলকোট পরিচালনা করে আসামী তানিয়া আক্তার(২৫), স্বামী হাফিজুর মোল্লা নামীয় আসামীকে ১৩৯ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ইন্সপেক্টর জনাব নাজমুল হাসান খান প্রসিকিউশন দাখিল করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত আসামী তানিয়াকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ এর উদ্যোগে পরিচালিত অভিযানে বিভাগীয় স্টাফ ও পুলিশ ফোর্স অংশগ্রহণ করেন। আসামী মহিলা হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জেলা কারাগার হতে মহিলা কারারক্ষী এনে আসামীর দেহ তল্লাশি করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়।


