গুজরাতের কুস্তরওনাড়া এলাকার একটি স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে এক নাটকে বোরখা পরা মুসলিম ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয় এবং দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নাটকে দেখা গেছে, বোরখা পরা কিছু ছাত্রী বন্দুক হাতে ভয় সৃষ্টি করছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ওই দৃশ্যটি শিশু ও অভিভাবকদের সামনে উপস্থাপন করা হয়, যা অনেকের মতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছে। এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা কীভাবে এমন একটি বিতর্কিত নাটক অনুমোদন করল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।


