Saturday, July 25, 2026
32 C
Kolkata

উঁচু জাতের বাইকে হাত দলিত যুবকের, অপরাধ হিসাবে গণধোলাই খেতে হলো – ঘটনা কর্নাটক

এনবিটিভি ডেস্ক : দলিত হওয়া অপরাধ বিজেপির রাজত্বে। দেশের প্রতিটি কোনে কোনে অত্যাচার চলছে দলিতদের উপর। দিন তিনেক আগেই মধ্যপ্রদেশের একটি ভিডিও দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। সরকারি জমি থেকে উৎখাত করতে দলিত দম্পতির উপর পুলিশ যেভাবে ‘নির্যাতন’ করেছিল, তা দেখে চোখে জল এসেছে অনেকেরই। এবার একইরকম একটি ঘটনা ঘটল কর্ণাটকে। বলা ভাল আরও ভয়াবহ। স্রেফ উচ্চবর্ণের ব্যক্তির বাইকে হাত দেওয়ায় রাস্তায় ফেলে নগ্ন করে মারধর করা হল এক দলিতযুবককে।

মূল ঘটনাটি কর্ণাটকের বিজয়পুরা জেলার টালিকোট এলাকার মিনাজি গ্রামের। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক দলিত যুবক ভুল করে উচ্চবর্ণের এক যুবকের বাইকে হাত দিয়ে ফেলেছিল। সেই ‘অপরাধে’ই তাঁর উপর চড়াও হয় স্থানীয়রা। ওই যুবককে রাস্তায় ফেলে নগ্ন করে মারধর করা হয়। ছাড় পায়নি তাঁর পরিবারও। তাঁদেরও তুলে এনে মারধর করে উচ্চবর্ণের যুবকদের ওই দলটি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মারধরের ভিডিও। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কর্ণাটক পুলিশ আশ্বাস দিয়েছে, এই কাণ্ড যারা ঘটিয়েছে তাঁদের কঠোর শাস্তি হবে। বিজেপির রাজত্বে নিচু জাতের মানুষদের উপর অত্যাচার বেড়েই চলেছে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories