Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

হিজাব সমালোচনা নয়, সম্মান হয়ে উঠুক, ধ্বনিত হল ‘বিশ্ব হিজাব দিবসে’

এনবিটিভি ডেস্কঃ  আজ বিশ্ব হিজাব দিবস। ‘হিজাব আমাদের মাথার মুকুট, অপরাধ নয়; পরিহিত, নয় নিপীড়িত’ এই প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে দশম হিজাব দিবস। হিজাব বিষয়টি মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় হলেও বর্তমানে বিশ্বব্যাপী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নারীই দিবসটি উদযাপন করেন।

এক বাংলাদেশী নারীর আহ্বানে ২০১৩ সাল থেকে বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হিজাব দিবস পালন শুরু হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভুত নাজমা খান সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বপ্রথম হিজাব দিবস পালনের পক্ষে প্রচারণা চালান। এর ধারাবাহিকতায় পরে মুসলিম দেশগুলোতে দিবসটি পালনের প্রচলন শুরু হয়। শুরু হওয়ার পরপরই হিজাব দিবস বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। প্রথম বছর ৬৭টি দেশের মুসলিম নারীরা ছাড়াও খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের লোকেরাও হিজাব দিবস পালন করেন।

নাজমা খান।

হিজাব দিবস পালনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে নাজমা জানান, যুক্তরাষ্ট্রে তিনি যখন হিজাব মাথায় স্কুলে যেতেন, তখন তাকে অনেক অপমান ও লাঞ্ছনার শিকার হতে হতো। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তাকে ব্যাটম্যান ও নিনজা বলে ডাকা হত। আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তাকে ডাকা হত ওসামা বিন লাদেন ও সন্ত্রাসী বলে।

সেদিন আমেরিকা যুক্তরাষ্ট্রে নাজমার সঙ্গে ঘটা ঘটনা কিন্তু আজ ভারত জুড়ে অহরহ ঘটে চলেছে। হিজাব, বোরখা বা ফেজ টুপি ও দাড়িওয়ালা মানুষ দেখলেই সন্ত্রাসী বলে দেগে দেওয়াটা এখন মামুলি ব্যাপার। হিজাব পরা কোনো কোনো জায়গায় শিক্ষা লাভের পথেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

অনেকেই মনে করেন পুরুষ জাতি জোর করে নারীদের হিজাব পরতে বাধ্য করে। কিন্তু হিজাব বা বোরখা পরিহিত নারীদের সঙ্গে কথা বলে অনেকবারই এমন প্রমাণ পাওয়া গিয়েছে যে এটা তাঁরা স্বেচ্ছায় গ্রহণ করেছেন। এখানে ফেমিনিজমের ধোঁয়া ছড়ানোর কোনো প্রয়োজনই পরে না।

কোনো মেয়ে শাড়ি পরবে না চুড়িদার, জিন্স পরবে না কি শর্টস, সেটা তার চয়েস। হিজাবটাও যে পরছে সেটা তার চয়েস। আর পাঁচটা পোশাকের মতই এটাও একটা পোশাক। সেটা কখনোই সমালোচনার অংশ হতেই পারেনা।

আজ টুইটারে ১লা ফেব্রুয়ারি “বিশ্ব হিজাব দিবসে” #worldhijabday ট্রেন্ডিং-এর সঙ্গে সঙ্গে #saynotohijab ও ট্রেন্ডিং হতেও দেখা গিয়েছে। আজ বিশ্ব হিজাব দিবসে এই বার্তা ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী হিজাব সমালোচনার উর্দ্ধে উঠে সম্মান হয়ে উঠুক।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories