হুগলি জেলার ধনিয়াখালি থানার নালিতাজোল এলাকার আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মুস্তফায় রবিবার নূরানি খতমে বুখারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম দেওবন্দের ড. আল্লামা ইস্তিয়াক আহমেদ কাসেমী, আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুফতি মাহমুদুর রহমান কাসেমী, পীরজাদা সাহিম উদ্দিন সিদ্দিকী সহ স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন আশিক জুয়েলার্সের কর্ণধার শেখ আশিক, সভাপতি ইমদাদুল হালদার এবং জামিয়ার সম্পাদক মাওলানা সিবগাতুল্লাহ কাসেমী। বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অনুষ্ঠানে যোগ দেন। অতিথিরা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষারও সমান প্রয়োজন রয়েছে।জামিয়ার সম্পাদক জানান, এখানে ইসলামি পরিবেশে মাওলানা ও উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ এহেতেশাম মামুন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


