Saturday, September 5, 2026
28 C
Kolkata

এবার কি ‘জেড প্লাস’ নিরাপত্তা পেতে চলেছে হুমায়ুন কবীর?

ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি রাজ্যের উচ্চ আদালতে জেড প্লাস নিরাপত্তার দাবি জানান। তাঁর অভিযোগ, সম্প্রতি তিনি বারবার প্রাণের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে মামলার শুনানি হয়। কলকাতা হাইকোর্ট হুমায়ুনকে নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দু’সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য আবেদন করতে হবে। তবে যেকোনো ক্যাটাগরির নিরাপত্তার খরচ নিজে বহন করতে হবে।

হুমায়ুন কবীর বলেন, তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কও তার ওপর চাপ সৃষ্টি করছে। সম্প্রতি তাঁর নিরাপত্তায় থাকা পুলিশকর্মীদের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্কও শুরু হয়। আদালতে কেন্দ্র জানায়, বর্তমানে তিনি রাজ্য পুলিশের নিরাপত্তা পাচ্ছেন। কিন্তু হুমায়ুন দাবি করেন, তাঁর নিরাপত্তার জন্য মাত্র দু’জন পুলিশকর্মী থাকায় তা যথেষ্ট নয়। তিনি আশঙ্কা করছেন, কোনো মুহূর্তে তার জীবন বিপন্ন হতে পারে। আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, অন্য আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন, তাহলে হুমায়ুন কবীর কেন পাবেন না। আদালত কেন্দ্রের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories