Saturday, September 5, 2026
28 C
Kolkata

পশ্চিম মেদিনীপুরের কুলবনী অঞ্চলে সুবর্ণরেখা নদীর বালুচর থেকে রাতভর চলল অবাধ বালি চুরি

ভোট চলাকালীন সময়েই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি এলাকার কুলবনী অঞ্চলে সুবর্ণরেখা নদীর বালুচর থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, গভীর রাতে মেশিন বসিয়ে নদীর মাঝখান থেকে প্রচুর বালি তুলে জমা করা হচ্ছিল। পরে সেই বালি ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে প্রশাসনকে খবর দেন।

গ্রামবাসীদের দাবি, টানা কয়েকদিন ভোররাত পর্যন্ত এই কাজ চলেছে। ইতিমধ্যে নদীর পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বহু চাষের জমি, গাছপালা, খেলার মাঠ এবং কিছু সরকারি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। বহু পরিবারও ঘর হারানোর আশঙ্কায় রয়েছে।

খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তবে তার আগেই বেশ কিছু বালি বোঝাই গাড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি ট্রাক্টর আটক করা হয়। পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা বেআইনি কাজের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক তাদের কয়েকদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories