Thursday, June 25, 2026
38.4 C
Kolkata

অরুণাচলপ্রদেশে জঙ্গি হামলায় অসম রাইফেলসের জওয়ান নিহত ১, আহত ১

এনবিটিভি ডেস্ক: অরুণাচলপ্রদেশে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন অসম রাইফেলসের এক জওয়ান। আহত হয়েছেন আরও এক জওয়ান। আহত জওয়ানকে ছাংলাঙের সরকারি চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে।

গতকাল অর্থাৎ রবিবার সকালে এই ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের ছাংলাং জেলায়। অরুণাচলপ্রদেশ এবং মায়ানমারের সীমান্ত লাগোয়া অঞ্চলে অবস্থান এই জেলার। গতকাল সকাল ৯টা ৪০মিনিট নাগাদ জঙ্গি হামলা হয় বলে জানিয়েছে অরুণাচল পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে একটি জলের ট্যাঙ্কার নিয়ে আসছিলেন অসম রাইফেলস -এর জওয়ানরা। ছাংলাঙের টেঙ্গমো এলাকার কাছে হঠাৎই তাতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা।

ভারতীয় সেনার গোয়েন্দাদের সূত্রে জানা যাচ্ছে, পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা জঙ্গি গোষ্ঠীর ৩০-৩৫ জন সদস্য এবং নাগা জঙ্গি সংগঠন এনএসসিএনের সদস্যরা যৌথভাবে এই হামলা চালিয়েছে জওয়ানদের উপর। রবিবারের এই আক্রমণের ঘটনাটির দায়িত্ব এখনো পর্যন্ত কোন জঙ্গী সংগঠন স্বীকার করেনি।

Hot this week

টাকিতে অবৈধ হোটেল-দোকান ভাঙার নোটিশ! ইছামতি নদীর সৌন্দর্য ফেরাতে তৎপর পৌরসভা

উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভা ইছামতি নদীর সুন্দর তীরকে...

উত্তরবঙ্গে বন্যা ও হড়পা বানের ভয়! অতি ভারী বৃষ্টিতে লাল সতর্কতা জারি

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি ও বজ্রপাত চলছে। ভুটানের পাহাড়...

রেলের জমি খালি করতে বুলডোজার! টিকিয়াপাড়ায় গৃহহীন শতাধিক পরিবার

টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারের কাঠপোল বস্তিতে বড় উচ্ছেদ...

গাজার শিশুদের নিশানা করেই হামলা?ইজরায়েলের বিরুদ্ধে গুরুতর রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংঘের

গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি শিশুদের উপর হামলা নিয়ে...

Topics

৩ কেজি সোনার রহস্য! তৃণমূল নেত্রী টিনা স্বামীসহ বেপাত্তা

নদিয়ায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেত্রী ও জেলা পরিষদ সদস্য টিনা...

Related Articles

Popular Categories