Thursday, October 22, 2026
31 C
Kolkata

উচ্চ শিক্ষায় রাকিয়াজের দারিদ্রতা যেনো বাধা না হয়,পাশে উদ্যোগ পরিবারের

সামিম আহমেদ, এনবিটিভি,সোনারপুর:
নাম রাকিয়াজ মোল্লা। বাবা দিনমজুর, মা সেলাইয়ের কাজ করেন। দরিদ্র পরিবারের এই সন্তানই মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করে নজর কেড়েছে সকলের। কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৮১।বাংলায় ৯৭, ইংরেজিতে ৯২, অঙ্কে ৯৯, জীবন বিজ্ঞানে ৯৮, পদার্থ বিজ্ঞানে ৯৮ , ইতিহাসে ৯৭ ও ভূগোলে ১০০ নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে সে।রাকিয়াজ উচ্চমাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়। তার ইচ্ছে আগামীতে ডক্টর হওয়ার। কিন্তু বাধ সেধেছে দারিদ্রতা।
দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় জন্য বইপত্র ও খাতা কলম দিয়ে সহযোগ করতে উদ্যোগ পরিবার সদাসর্বদা প্রস্তুত। সেই মতো রাকিয়াজের পাশে দাঁড়াচ্ছে উদ্যোগ। আপাতত তার আগামী দুই বছরের পড়াশুনোর যাবতীয় দায়িত্বভার গ্রহণ করতে চলেছে আমাদের পরিবার।আগামী ৫ই আগস্ট উদ্যোগ পরিবারের পক্ষ থেকে রাকিয়াজের হাতে তুলে দেওয়া হবে ক্লাস ১১- এর বিজ্ঞান বিভাগের সমস্ত বিষয়ের বই, খাতা, ক্যালকুলেটর ও পেন।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories