Sunday, October 25, 2026
31 C
Kolkata

লোহাগাড়ায় ইউপি নির্বাচনে দায়ীত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলা

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২ ০২০) দুপুরে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী। এ সময় তার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ি চালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন।

এদিকে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হননি
হামলার বিষয়টি নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আমার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। হামলায় আমি অক্ষত থাকলেও চালক গুরুতর আহত হয়েছে।
এছাড়াও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ১নং ওয়ার্ডের আমিরাবাদ সুফিয়া আলীয়া মাদরাসা কেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সমর্থকরা সংঘর্ষে জড়ালে দুইজন আহত হয়। এ সময় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়।

এদিকে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়েকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মো. আলী আকবর (৫০), মো. এমাজউদ্দিন (৩২) ও মো. জীহাদ (২০)। এদের মধ্যে আলী আকবর ও এমাজউদ্দিনের আঘাত গুরুতর।

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories