Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গত ৩ দিন ৪০০ সন্ত্রাসবাদী হামলায় ১৫০ জন এর মৃত্যু হয়েছে আমেরিকায়, সন্ত্রাসীরা মুসলিম না হওয়ায় নিরব মিডিয়া

সাইফুল্লা লস্কর,

নিউজ ডেস্ক : আমেরিকা যুক্তরাষ্ট করোনা জর্জরিত হওয়ার কারণে গত বছর উদযাপন করতে পারেনি নিজেদের স্বাধীনতা দিবস। তাই এই বছর একটু জাঁকজমক করে উদযাপন করছে স্বাধীনতা দিবস। আর এই উদযাপনের ফল স্বরূপ মৃত্যু হয়েছে ১৫০ এর অধিক মার্কিন নাগরিকের। আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়েছে গত শুক্রবার থেকে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিন দিনে ৪০০ টি সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে বলে খবর সিএনএন এর। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৫০ জনের অধিক ব্যক্তির। হামলার ঘটনার আধিক্য দেখা গিয়েছে টেক্সাস, শিকাগো, আটলান্টা, নিউইয়র্কের মতো শহরে।

মার্কিন ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভ এর দেওয়া তথ্য মতে, এই নিয়ে চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা জুলাই এর শুরুতেই ১০,০০০ পার করেছে। অর্থাৎ প্রতিদিন প্রায় ৫৫ জন মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনাকারী মার্কিন মোড়লদের দেশে।

তবে এই ব্যাপক হারে সন্ত্রাসবাদী হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটলেও কোনো হেলদোল নেই রাষ্ট্রসঙ্ঘের। তাদের তরফে বিবৃতি দিয়ে সেখানকার শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে না। দেওয়া হচ্ছে না সেখানে বিদেশি সেনা প্রেরণের হুমকিও। এমনকি স্বাধীনতা উদযাপনের নামে দেশটিতে এই বিশাল হত্যাযজ্ঞের মাঝেও মানবাধিকার এবং গণতন্ত্রের ঠিকাদার মার্কিন মিডিয়া ও সম্পূর্ন নিরব রয়েছে। কোনো মুসলিম পরিচয়ের ব্যক্তির হাতে একজন মার্কিনী আহত হলে মিডিয়ায় আগুন লেগে যাওয়ার ঘটনা বার বার দেখেছে বিশ্ববাসী। কিন্তু এখন নিরব পুরো পশ্চিমা মিডিয়া। যদিও কোনো মিডিয়ায় বিক্ষিপ্ত ভাবে সংক্ষেপে ঘটনাগুলো প্রচার করা হয় সেখানে বন্দুকবাজের হামলা হিসেবে ছোট ঘটনা হিসবে তুলে ধরা হচ্ছে। কারণ, হামলাকারীরা মুসলিম না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories