Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

ইসরাইলি জাহাজে ফের মিসাইল হামলা, ইরানের জড়িত থাকার অভিযোগ ইসরাইলের

নিউজ ডেস্ক : ফের ইসরাইলি জাহাজে মিসাইল হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের জেদ্দা থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথ ভারত মহাসাগরে এই হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি টিভি চ্যানেল এন ১২-এর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ইসরাইল এবং ইরানের জাহাজে এমন হামলে ঘটনা এই নতুন নয়। এই বছরেই এমন বেশ কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।

 

 

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ‘অজ্ঞাত অস্ত্র’ দিয়ে কার্গো জাহাজটিতে হামলা চালানো হয়। হামলার উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে হামলার ফলে ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

 

 

এদিকে কার্গো জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন হলেও দেশটি দাবি করেছে, হামলার সময় ওই জাহাজে কোনো ইসরায়েলি ক্রু ছিল না। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরাইলি সংবাদ মাধ্যম জানিয়েছে। হামলার ফলে জাহাজের ক্ষয়ক্ষতির বিবরণ ও পাওয়া যায়নি।

 

 

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি কার্গো জাহাজে সন্দেহজনক বিস্ফোরণ ঘটেছিল। জাহাজটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত উপকূলে আরেকটি ইসরায়েলি জাহাজ হামলার শিকার হয়। অবশ্য এসব ঘটনার জন্য ইসরায়েল বরাবরই ইরানকে দায়ী করে আসছে। অন্যদিকে সপ্তাহ খানেক আগে ইরানের নৌবাহিনীর সব থেকে বড়ো জাহাজে আগুন লাগায় তা মাঝ সমুদ্রে ডুবে যায়। ইসরাইলের হাত থাকার কথা বলা হয় ইরানের তরফে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories