Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হঠাৎ করেই রূপনারায়ানপুর  টোল প্লাজায় বাড়ানো হলো ট্যাক্স, সমস্যায় সাধারণ মানুষ

উজ্জ্বল দাস, আসানসোলঃ রূপনারায়ানপুর বিহাররোডর উপর পশ্চিম বর্ধমান জেলা পরিষদ দ্বারা পরিচালিত বাংলা ঝাড়খণ্ড সীমানায় টোল প্লাজার টেক্স বাড়ানো ঘিরে সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন। ক্ষুব্ধ মানুষজনের অভিযোগ বিনা নোটিশেই আচমকায় বাড়ানো হলো সব ধরনের গাড়ির ট্যাক্স। স্থানীয় যাতায়াতকারী গাড়ি চালকরা বলেন দিনে দশবার মেহিজাম গেলে ঝাড়খণ্ড প্রবেশ করলে লাগছে দ্বিগুন টেক্স। এত টাকা কোথায় পাবে তারা!

আগেযেখানে চার চাকা গাড়ির ১০ টাকা লাগতো সেটা বর্তমানে ৩০ টাকা করা হয়েছে, তাছাড়া ছয় চাকা গাড়ি যান বাহনে আগে ৪০ টাকা ছিলো সেটা এখন বাড়িয়ে ৭০ টাকা করে দেওয়া হয়েছে, আর দশ চাকা বারো চাকা গাড়ি মানে হেভি ভেহিকেলসের ৫০ টাকা ছিলো সেটা বাড়িয়ে ১২০ টাকা করে দেওয়া হয়েছে। গাড়ি চালকদের সরকারের কাছে দাবি, ট্যাক্স অত্যাধিক পরিমাণে বাড়ানো হয়েছে যা তাঁদের জন্য দেওয়া কষ্টকর। তাই পুনরায় আগের মত ট্যাক্স নেওয়া হোক। তারা আরো অভিযোগ করেন, যে পরিমানে ট্যাক্স নেওয়া হয় সে তুলনায় এই রাস্তার অবস্থাটা খুবই খারাপ।

এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোঃ আরমান বলেন এই টোল প্লাজাটি জেলা পরিষদের অধীন রয়েছে। এটি বেসরকারি সংস্থা দ্বারা চালনা করা হয়, কোভিডের সময় থেকে সংস্থার কর্তৃপক্ষ জেলা পরিষদে আবেদন করে আসছে মূল্য বৃদ্ধির জন্য, তাই বিষয়ে জেলা পরিষদের এক অর্থের মিটিংয়ে আলোচনা করা হয় কিন্তু কত পরিমাণে টেক্স বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়ে তার সঠিক জানা নেই। তিনি আরো বলেন মানুষের সমস্যা নিয়ে তিনি সভাধিপতি  ও কমিটির সঙ্গে কথা বলবেন তাকে বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান রাস্তা খুব ভালো ছিলো কিন্তু অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তাটা খারাপ হয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তার সংস্কার করা হবে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories