Saturday, October 24, 2026
29 C
Kolkata

মালদ্বীপের নিকটবর্তী দ্বীপগুলোতে সেনা ঘাঁটি চালু করবে ভারত

মালদ্বীপ-ভারত সংকটের মধ্যেই মালদ্বীপের নিকটবর্তী গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে নতুন ঘাঁটি চালু করার ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী।

এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় বাহিনী নিয়ে দুই দেশের উত্তেজনা চরমে উঠে। এর মধ্যেই মালদ্বীপ থেকে ভারতে সেনা পাঠানোর উদ্যোগ শুরু করেছে তারা।

ভারতও তার আগ মুহূর্তে নতুন ঘাঁটি খোলার ঘোষণা দিলো।

উল্লেখ্য, গত বছর মালদ্বীপে ক্ষমতায় আসেন চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি ভোটের আগে মালদ্বীপ থেকে ভারতীয় বাহিনী হটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই খারাপ হতে শুরু করে ভারত-মালদ্বীপ সম্পর্ক।

এদিকে মালদ্বীপে ক্রমাগত চীনা উপস্থিতির বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী।

লাক্ষাদ্বীপে ৬ মার্চ নতুন ঘাঁটি খোলা হবে বলে জানিয়েছে ভারতীয় নৌবৈাহিনী। এর ফলে বিদ্যমান ছোট বিচ্ছিন্ন বাহিনী একটি ‘স্বাধীন নৌ ইউনিটে’ পরিণত হবে।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories