Friday, March 6, 2026
26.7 C
Kolkata

চোটের জন্য ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পায়ের চোটের কারণে ৮ সপ্তাহ মাঠের বাইরে শুভমন গিল। তরুণ ভারতীয় ওপেনারকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে বিরাট কোহলীদের।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে খেলার সময় পায়ের হারে (শিন বোন) চোট পেয়েছিলেন শুভমন। সেই চোট সারাতে আট সপ্তাহ সময় লাগবে তাঁর।’

দুই মাসের জন্য মাঠের বাইরে শুভমন। তাঁর পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কে? ভারতীয় দলে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল। তাঁদের দুই জনের মধ্যে থেকেই কাউকে বেছে নেবেন কোহলীরা। তবে নতুন কাউকে পরিবর্ত হিসাবে নেওয়ার কথা জানা যায়নি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব বেশি রান করতে পারেননি শুভমন। প্রথম ইনিংসে করেন ২৮ রান এবং দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৮ রান। ফলে ফিট থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমছিল তাঁর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শুভমনের। সেই সিরিজে রান পেয়েছিলেন তিনি। তার পর থেকেই যেন ছন্দহীন শুভমন। ইংল্যান্ড সিরিজে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতেন পঞ্জাবতনয়। চোটের কারণে আপাতত তা সম্ভব নয়।

৪ অগস্ট থেকে শুরু ইংল্যান্ড সিরিজ। এই মুহূর্তে ছুটি কাটাচ্ছে ভারতীয় দল। ১৫ জুলাই ফের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন কোহলীরা। ইংল্যান্ড সিরিজের আগে দুটো অনুশীলন ম্যাচও খেলতে পারেন তাঁরা, এমনটাই বিসিসিআই সূত্রে খবর

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories