Saturday, October 24, 2026
24 C
Kolkata

ইডির তলবে আটবার সাড়া দেননি কেজরীওয়াল, আদালতে গেলে ইডি

বারবার সমন পাঠিয়েও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের নাগাল পাচ্ছে না ইডি।

দ্বিতীয়বারের মত কেজরীওয়ালের বিরুদ্ধে আদালতে নালিশ ঠুকল ইডি।

বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডি জানায়, কেজরীওয়ালকে বারবার সমন পাঠালেও তিনি হাজির হচ্চেন না। প্রতিবারই কোন কারণ দেখিয়ে এড়িয়ে যাচ্ছেন।

এর আগেও ইডি এ বিষয়ে আদালতে গেলে আদালত জানিয়ে দেয় ১৬ মার্চ পর্যন্ত কেজরীওয়ালকে সশরীরে ইডির দফতরে হাজিরা দিতে হবে না।

এবার রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হলো ইডি।

উল্লেখ্য,  দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এ পর্যন্ত আট বার কেজরীওয়ালকে ডেকেছে ইডি। প্রতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী সেই তলবে সাড়া দেননি।

কেজরীওয়ালের বিরুদ্ধে ইডির অভিযোগ, বেআইনি ভাবে দিল্লিতে মদের দোকানের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে ১০০ কোটি টাকার ঘুষ নিয়েছেন কেজরী। এই মামলায় ইডির একটি চার্জশিটে কেজরীর নামও উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories