Saturday, October 10, 2026
30 C
Kolkata

যাদবপুরে প্রতীক ভাঙা ঘিরে বিতর্ক, তদন্ত কমিটি গড়ে অভিযোগ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, পাল্টা বামেদের আক্রমণে ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতীক ভাঙার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার ই-মেলের মাধ্যমে যাদবপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে। ক্যাম্পাসের সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানিয়েছেন, উপাচার্যের নির্দেশেই তদন্ত কমিটি তৈরি হচ্ছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোনও আধিকারিক থাকবেন না বলেই জানা গিয়েছে। প্রাক্তন উপাচার্য, অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অধিকর্তাকে নিয়ে কমিটি হতে পারে।

কর্তৃপক্ষের অভিযোগ, বহিরাগতেরা ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। ঐতিহ্যবাহী ভবনের সামনেও আগুন জ্বালানোর অভিযোগ রয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

অন্যদিকে, প্রতীক ভাঙার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান।

অভিযোগ, বৃহস্পতিবার এবিভিপি সমর্থকেরা ৪ নম্বর গেট দিয়ে ঢোকার চেষ্টা করার সময় প্রতীকের উপর উঠে পড়েন। তখন সেটির একটি অংশ ভেঙে যায়। তবে এই অভিযোগ মানতে নারাজ এবিভিপি। তাদের দাবি, অতিবাম ও নকশালপন্থীদের পরিকল্পনাতেই প্রতীকটি ভাঙা হয়েছে। সংগঠনটি বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিংহের দিকেও অভিযোগের আঙুল তুলেছে।

রাজ্যেশ্বর সিংহ অবশ্য দাবি করেছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যিটা সামনে আসবে। তিনি ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories