Friday, March 6, 2026
26.7 C
Kolkata

আরএসএস কর্মীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ জানিয়ে কেরলের যুবকের মর্মান্তিক আত্মহত্যা!

কেরালার কোট্টায়ম জেলার থাম্বলাকাড এলাকার ২৩ বছর বয়সি অনন্তু আজি নামক এক যুবক আত্মহত্যা করায় এলাকাজুড়ে ছড়ায় চাঞ্চল্য। মৃত্যুর আগে তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট নির্ধারিত সময়ে প্রকাশের জন্য রেখে গিয়েছিলেন। সেই পোস্টে তিনি অভিযোগ করেছেন, হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কর্মীরা তাকে ছোটবেলা থেকে বারবার যৌন নির্যাতন করেছে।

সমাজ মাধ্যমের পোস্টে অনন্তু লিখেছেন, “আমি কোনো প্রেম, ঋণ বা ব্যক্তিগত কারণে আত্মহত্যা করছি না। আমি দীর্ঘদিন ধরে মানসিক উদ্বেগ ও হতাশায় ভুগছি। ওষুধ খাওয়ার কারণে কাজেও মনোযোগ দিতে পারছি না।” তিনি আরও জানান, “আমি কারও প্রতি রাগ পুষে রাখিনি, শুধু একজন মানুষ আর এক সংগঠনের প্রতি আছে, সেটি হলো আরএসএস, যেখানে আমাকে বাবা পাঠিয়েছিলেন। সেখানেই আমি জীবনের সবচেয়ে বড় মানসিক ও শারীরিক যন্ত্রণা পেয়েছি।”

অনন্তু জানান, তিনি মাত্র চার বছর বয়সে প্রথমবার ধর্ষণের শিকার হন। এরপর আরএসএসের বিভিন্ন সদস্যের হাতে দীর্ঘদিন যৌন নির্যাতনের শিকার হন। এমনকি আইটিসি ও ওটিসি শিবিরেও তাকে যৌন ও শারীরিক নির্যাতন করা হয়। তিনি লেখেন, “ওই সংগঠনের সদস্যরা সবচেয়ে বিপজ্জনক মানুষ। তাদের কারও সঙ্গে বন্ধুত্ব করবেন না, এমনকি যদি তারা আপনার আত্মীয়ও হয়, তাদের থেকেও দূরে থাকুন।” তিনি আরও জানান, প্রায় দেড় বছর ধরে তিনি থেরাপিতে ছিলেন এবং ছয় মাস ধরে ওসিডি-র চিকিৎসা নিচ্ছিলেন। তার দাবি, এই মানসিক সমস্যা শৈশবের যৌন নির্যাতনের ফল। জানা গিয়েছে অনন্তুর মৃত্যুর পর কেরাল পুলিশ তদন্ত শুরু করেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories