হাওড়া জেলার খাজুট্টি হাই মাদ্রাসায় সোমবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই পরীক্ষায় বাগনান ১ ও ২ ব্লকের প্রায় ২৫টি হাইস্কুল ও প্রাইমারি স্কুলের পড়ুয়ারা অংশ নেয়। মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা আলহাজ্ব হাবিবুর রহমানের কেরাত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধানশিক্ষক হাসান সাদিক সরদার জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যেই এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি সারাফত মল্লিক, পঞ্চায়েত সদস্য জাকির হোসেন, পুলিশ কনস্টেবল ইসমাইল সাহেবসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক ও কবি অভিজিৎ পণ্ডিত বাবু।
খাজুট্টি হাই মাদ্রাসায় ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৫-এ উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ
Popular Categories


