Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

যথাযথ সম্মান না পেয়ে প্রতিনিধি সভা ত্যাগ করার সময় প্রবীণ নেতাকে পায়ে ধরে ফেরালেন পলক

বেল্লাল হোসেন বাবু
নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় মঞ্চে বসিয়ে সম্মান না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট সাজেদুর রহমান খাঁন। পা চেপে ধরে তাঁকে সভায় ফিরিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ সকাল ১১ টা ২০ মিনিটে এন এস সরকারি কলেজ মিলনায়তনে এ ঘটনা ঘটে।
সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে সভা শুরু হলে আমন্ত্রিত অতিথিরা মঞ্চে উঠেন। এসময় দলের পক্ষ থেকে সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। পরিচয়পর্বের শেষ দিকে মাইকে সাজেদুর রহমান খাঁনের নাম ঘোষণা করা হলে। তিনি দর্শক সারির চেয়ার থেকে উঠে দাঁড়ান। এসময় চলে যেতে উদ্যত হলে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ তাকে বসতে বলেন। এতে তিনি কর্ণপাত না করে মিলনায়তনের গেট পর্যন্ত চলে আসেন। এসময় দ্রুতগতিতে মঞ্চ থেকে নেমে দৌড়ে গেটের কাছে উপস্থিত হয়ে সাজেদুর রহমান খাঁনের কাছে এসে তাকে ফিরে যেতে অনুরোধ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি তাতেও না রাজী হলে শত শত ডেলিগেটের সামনে সাজেদুর রহমান খাঁনের দুই পা চেপে ধরেন। তখন সাজেদুর রহমান খাঁন ফিরে আসেন এবং মঞ্চে তার আসনের ব্যবস্থা করা হয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories