Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ মালদা পুলিশের

গোলাম হাবিব, এনবিটিভি,মালদা: সকাল থেকেই মালদা শহরের একাধিক জায়গায় অভিযানে চালাল ইংরেজবাজার থানার পুলিশ। শহরের ব্যস্ততম এলাকা রবীন্দ্র এভিনিউ, রথবাড়ি, পোস্ট অফিস মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকায় পুযানে সেই সকল দোকানপাট বন্ধ করে দেওয়া দেয়। অন্যদিকে লক ডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শহরের একাধিক জায়গায় পুলিশি ব্যারিকেড করা হয়। নিয়ম না মেনে রাস্তায় চলাচল করায় একাধিক টোটো,অটো এবং মোটর বাইক আটকে দেওয়া হয়।

সাত দিনের জন্য লকডাউন সফল করতে শহরের একাধিক জায়গায় মাইকিং করে ইংরেজবাজার থানা পুলিশের পক্ষ থেকে। ইংরেজবাজার থানার পাশাপাশি পুরাতন মালদা এলাকাতেও মালদা থানার পক্ষ থেকে অভিযান চালানো হয়। শহরের চৌরঙ্গী মোড় সহ একাধিক এলাকায় অভিযান চালায় মালদা থানার পুলিশ। পুরাতন মালদা রাজীব গান্ধী মার্কেট, মঙ্গলবাড়ী নিউ মার্কেট সহ একাধিক মার্কেট নির্দিষ্ট সময়ের পরও দোকানপাট খোলা থাকায় মালদা থানার পুলিশ গিয়ে সেই সকল দোকানপাট বন্ধ করে দেয়। তার পাশাপাশি কড়া হুঁশিয়ারি দেওয়া হয় সেই সকল ব্যবসায়ীদের। অন্যদিকে কালিয়াচক থানার জালালপুর সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ।করোনা সংক্রমণ রুখতে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত দিনের জন্য জেলার ইংরেজ বাজার থানা, মালদা থানা এবং কালিয়াচক থানা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

সবজির দোকান মাছ মাংসের দোকান সকাল এগারোটা পর্যন্ত খোলার নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি ফুটপাতের দোকানগুলো বন্ধ থাকবে। বন্ধ থাকবে চায়ের দোকান পানের দোকান। এক জায়গায় জমায়েত করা যাবে না, ঘরের বাইরে বেড়ালে মাস্ক ব্যবহার করার নির্দেশ সহ একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। লকডাউনের প্রথম দিনই সকাল থেকে শহরের ফুটপাতের দোকান, কাপড়ের দোকান, শপিংমল সহ একাধিক দোকানপাট বন্ধ ছিল। রাস্তায় যে সকল যানবাহন নেমেছিল তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছিল ইংরেজবাজার থানার পুলিশ। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেই লকডাউনের। লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories