Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

নয়ডায় আন্দোলনরত শ্রমিকদের সাথে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে সিপিএম-এর সাধারণ সম্পাদক এমএ বেবি 

উত্তরপ্রদেশের নয়ডায় চলতে থাকা শ্রমিক আন্দোলনকে ঘিরে শুক্রবার নতুন করে উত্তেজনা তৈরি হয়। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে সেখানে যান এম এ বেবি-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কিন্তু পথে পুলিশ তাদের আটকে দেয়। এর প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি ও তাঁর সঙ্গীরা। দলের অন্যান্য শীর্ষ নেতারাও সেই সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসনের কাছে দেখা করার আবেদন জানানো হলে, শ্রমিকদের কাছে যেতে না দেওয়া হলেও জেলা শাসকের সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়। সেখানে শ্রমিকদের সমস্যা, তাদের দাবি এবং পুলিশি আচরণ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে নয়ডার বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে প্রতিবাদ চালাচ্ছেন। তাদের প্রধান দাবি, বর্তমান মজুরি দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় তারা আর্থিক চাপে রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ সময় কাজ করেও তারা খুব কম বেতন পাচ্ছেন। তাই তারা বেতন বাড়ানোর পাশাপাশি কাজের সময় কমানোর দাবিও তুলেছেন।

অন্যদিকে পাশের রাজ্যে কারখানার শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা হলেও, উত্তরপ্রদেশে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ কারণে অসন্তোষ আরও বেড়েছে।নতুন শ্রম আইন নিয়েও শ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মতে, এতে শ্রমিকদের অধিকার কমে গেছে এবং মালিকপক্ষের হাতে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইন বাতিলের দাবিতে বিভিন্ন জায়গায় প্রতিবাদও চলছে।

এদিকে রাজ্য সরকার এই আন্দোলনের পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।শ্রমিকদের আন্দোলন থামাতে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ। বেশ কিছু শ্রমিককে আটক করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিপিএম।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories