Friday, March 6, 2026
33.5 C
Kolkata

ডাক্তারের দেখা নেই, ওষুধের পরিষেবাও মেলে না, মালদার মালতিপুর গ্রামীণ হাসপাতালে রোগীদের চরম ভোগান্তি

মালদার মালতিপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে হাসপাতালটি বর্তমানে চিকিৎসা পরিষেবা কার্যত দুর্বল। ওষুধ পাওয়া কঠিন, স্যালাইন নেই, এবং অনেক সময় রোগীরা ভাঙা বা নোংরা বেডেই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। সরকারি ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনতে হয় বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে এই সমস্যাগুলি নিয়ে স্থানীয় বাসিন্দা ও রোগীর আত্মীয়রা হাসপাতাল চত্বরে বিক্ষোভও প্রদর্শন করেন।

হাসপাতালের জরুরি বিভাগে প্রায়ই চিকিৎসক থাকেন না বলে অভিযোগ উঠেছে। এছাড়া হাসপাতালের ভেতরে পানীয় জলের ব্যবস্থা নেই। হাসপাতালের চারপাশে নোংরা আবর্জনা ছড়িয়ে রয়েছে, যার ফলে মশা ও মাছির উপদ্রব বেড়েছে। স্থানীয়রা এই সমস্যাগুলি নিয়ে বহুবার লিখিত অভিযোগ দিলেও কোন কার্যকর ব্যবস্থা হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। এই হাসপাতালের চেয়ারপারসন মালতিপুর বিধানসভার বিধায়ক এবং মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বকশি। তার নিজের এলাকার এই হাসপাতালে এমন স্বাস্থ্য পরিষেবা দেখে প্রশ্ন তুলছেন এলাকাবাসিরা।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories