Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হায়দরাবাদে টাওয়ার থেকে পড়ে মালদার পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মালদার পরিযায়ী যুবক জামিরুল শেখ (২৫)। পুরাতন মালদার মঙ্গলবাড়ির বাসিন্দা জামিরুল মাস খানেক আগে টাওয়ার নির্মাণের কাজে যোগ দিয়েছিলেন। পরিবার জানিয়েছে, রাজ্যে স্থায়ী আয়ের সুযোগ না থাকায় তিনি ভিনরাজ্যে গিয়েছিলেন সংসার চালানোর জন্য। গত বুধবার কাজের সময় হঠাৎই টাওয়ার থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঠিকাদার সংস্থা বিমানযোগে তাঁর দেহ বাগডোগরা পৌঁছে দেয়। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার। স্ত্রী, সন্তান, বৃদ্ধা মা—সবার ভরসাই ছিলেন জামিরুল। পঞ্চায়েত সদস্য জিয়াউল হক রাজ্য সরকারের ঘোষণা করা পরিযায়ী শ্রমিক বিমার সুবিধা তাঁর পরিবার যেন পায়, সেই আবেদন জানিয়েছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories