Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মালদার মহিলা মাদ্রাসায় আয়োজিত ধর্মীয় জলসায়, হিন্দু মুসলিমের উপস্থিতিতে সম্প্রীতির বার্তা

মালদা জেলার রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-১ পঞ্চায়েত এলাকার হলদিবাড়ি জামিয়া তুস সালেহাত লিল বানাত মাদ্রাসার উন্নয়নের জন্য সোমবার এক ধর্মীয় জলসার আয়োজন করা হয়। এই জলসায় সম্প্রীতির সুন্দর ছবি দেখা যায়। অনুষ্ঠানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের সমাজসেবীরা উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন।

জলসায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের মালদা জেলা সভাপতি হাফেজ নজরুল ইসলাম। তিনি মহিলা মাদ্রাসাটির সার্বিক উন্নতি কামনা করেন। রতুয়ার বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র রায় বলেন, আমাদের রাজ্য সম্প্রীতির রাজ্য। এখানে সব ধর্মের মানুষ একে অপরের উৎসবে অংশ নেন। বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে থাকার আহ্বান জানান তিনি।মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক বলেন, ছোট ছোট ছাত্রছাত্রীরা যেভাবে কুরআনের হিফজ করছে তা সত্যিই প্রশংসনীয়। মাদ্রাসার সম্পাদক হাফিজ আবদুল খালেক জানান, এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয়। ইয়াতিম ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থাও রয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories