Saturday, September 5, 2026
28 C
Kolkata

মহাম্মদ সেলিম হলেন সেলিম অবস্থী!কাঠগড়ায় নির্বাচন কমিশন এবং এসআইআর

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই এক অদ্ভুত ভুল ধরা পড়েছে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পরিবারের ভোটার নথিতে। এই ঘটনায় নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। অন্য অনেক ভোটারের মতোই সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছোট ছেলে অতীশ আজিজ নতুন তালিকায় নিজের ও পরিবারের নাম খুঁজে দেখেন। প্রথম নজরে সব ঠিকই ছিল। নাম, ঠিকানা, ভোটার নম্বর সবই স্বাভাবিক মনে হয়েছিল। কিন্তু পরে বিস্তারিতভাবে তথ্য যাচাই করতে গিয়ে তিনি একটি অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন।

তিনি দেখেন, তার নামের সঙ্গে একটি উত্তর ভারতের পদবি ‘অবস্থী’ যুক্ত হয়ে গেছে। আশ্চর্যের বিষয়, একই পদবি তার বাবা মহম্মদ সেলিমের নামের পাশেও লেখা রয়েছে। যদিও মহম্মদ সেলিমের নিজের ভোটার নথিতে কোনও পরিবর্তন হয়নি। ‘অবস্থী’ মূলত উত্তরপ্রদেশসহ উত্তর ভারতের ব্রাহ্মণ সমাজে প্রচলিত একটি পদবি, যা দেখে আরও অবাক হন অতীশ আজিজ। এই ভুল দেখে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে তিনি লেখেন, নির্বাচন কমিশনের দৌলতে তিনি এবং তার বাবা নাকি নতুন করে ব্রাহ্মণ পরিচয় পেয়ে গেছেন।

ভুল সংশোধনের বিষয়ে অতীশ জানান, তারা ইতিমধ্যেই দলের বুথ স্তরের কর্মীদের বিষয়টি জানিয়েছেন। তাদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, খসড়া তালিকায় কোনও ভুল থাকলে ভোটাররা আগামী এক মাস বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনলাইনেও নির্দিষ্ট ফর্ম জমা দিয়ে নাম বা বানান সংশোধনের সুযোগ রয়েছে। যাচাই শেষে চূড়ান্ত তালিকায় সেই পরিবর্তন প্রতিফলিত হবে বলে জানিয়েছে কমিশন।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories