Wednesday, October 21, 2026
27 C
Kolkata

পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে বড়

জার্মানির এক গবেষণা কেন্দ্রে মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা চলছে। তারা একটি থ্রিডি ম্যাপ তৈরি করেছেন যেখানে মস্তিষ্কের ভেতরের স্নায়ু ও অন্যান্য গঠন খুব ভালোভাবে দেখা যায়।দুই লিঙ্গের মস্তিষ্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে পার্থক্য দেখা গেছে সেটা হচ্ছে, পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে আকারে বড়। কিন্তু তাই বলে পুরুষদের মস্তিষ্ক ভালো ও দ্রুত কাজ করে, এমন মনে করার কারণ নেই বলে জানিয়েছেন জার্মানির হেল্মহলৎস গবেষণা কেন্দ্রের নিউরোসায়েন্টিস্ট সুজানে ভাইস।২০১৩ সালের এক বিতর্কিত গবেষণায় দুই লিঙ্গের মধ্যে আরেকটি পার্থক্য খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল। এতে বলা হয়েছিল, নারী মস্তিষ্কের দুই অংশের একে অন্যের সঙ্গে যোগাযোগ পুরুষদের চেয়ে ভালো। আর পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের প্রতিটি অংশের অভ্যন্তরে যোগাযোগ ভালো।মানুষ যে মনে করে পুরুষ ও নারীর কিছু বৈশিষ্ট্য আলাদা, ঐ গবেষণার তথ্য সেটাই প্রমাণ করে। যেমন মানুষ মনে করে, মেয়েরা পুরুষদের চেয়ে বেশি সহানুভূতিশীল।তবে নতুন গবেষণায় দেখা গেছে পুরুষ ও নারীর মস্তিষ্কে ততটা পার্থক্য নেই। বরং অনেকের ধারনার চেয়েও দুই লিঙ্গের মস্তিষ্কে অনেক মিল আছে।সুজানে ভাইস বলেন, ‘পুরুষ ও নারীর মস্তিষ্কের চেয়ে সমলিঙ্গের, অর্থাৎ দুজন পুরুষ কিংবা দুজন নারীর মস্তিষ্কের মধ্যে বেশি পার্থক্য দেখা গেছে। গবেষণায় দেখা গেছে, মেয়েরা ভাষা শিক্ষায় ভালো, আর ছেলেরা ভালো বিজ্ঞানে। কিন্তু এসব গবেষণায় খুব কম নমুনা নেয়া হয়েছে। আপনি যদি মাত্র ২০, ৫০ কিংবা ১০০ মানুষের উপর গবেষণা করেন তাহলে আসলে পুরো ছবিটা উঠে আসে না।’

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories