Friday, March 6, 2026
24.4 C
Kolkata

জামিয়ার অন্তঃস্বত্তা মুসলিম ছাত্রী সফুরার ওপর কারাগারে অকথ্য নির্যাতন চালাচ্ছে মোদি সরকার, উদ্বেগ রাষ্ট্রসঙ্ঘের

জাতিসঙ্ঘের বিচারহীনভাবে আটকের বিষয়ে কাজ করা সংস্থা ডব্লিউজিএডি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি হেলিকপ্টার চুক্তির সাথে সংশ্লিষ্টতার কারণে ক্রিশ্চিয়ান জেমস মিশেল ও সিএএ আইনবিরোধী আন্দোলনকারী সাফুরা জারগারকে গ্রেফতারের ঘটনা ভারত সরকারের বিচারহীন আটকের উদাহরণ। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে মুসলিম মিরর ও উমিদ ডটকম।

সাফুরা জারগার হলেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি গর্ভবতী হওয়া সত্ত্বেও তাকে ভারতের নাগরিকত্ব বিষয়ক সিএএ আইনবিরোধী আন্দোলনের কারণে গ্রেফতার করে দেশটির সরকার। ওই সিএএ আইনবিরোধী আন্দোলনের সময় দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ওই সময় ভারত সরকার ইউএপএ আইনে (অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ আইন) ২৮ বছর বয়সী এ নেত্রীকে গ্রেফতার করে।

ডব্লিউজিএডি বলেছে, সাফুরা জারগারকে কোনো প্রমাণ ছাড়াই আটক করা হয়েছে। এই বিষয়ে জাতিসঙ্ঘের আইনের এক, দুই ও পাঁচ ধারার আওতায় এ ধরনের গ্রেফতার অবৈধ।

সাফুরা জারগারকে গ্রেফতারের ঘটনায় ডব্লিউজিএডি বলেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে অস্পষ্ট ও বিস্তৃত জাতীয় নিরাপত্তা ও উগ্রবাদবিরোধী আইনে। এ আইনের মাধ্যমে সরকার শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীকেও অপরাধী বলে সাব্যস্ত করছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories