Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

প্রাথমিক ধাক্কা সামলে ময়াঙ্কের শতরানে বড়ো রানের পথে ভারত

মুম্বইঃ দ্বিতীয় টেস্টে বদলে গেল দুই দলের অধিনায়কই। চোটের জন্য কেন উইলিয়ামসনের বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম। দ্বিতীয় টেস্টে ফিরেই নেতৃত্বে  ফিরলেন বিরাট কোহলি। তবে চোটের জন্য একাদশেই নেই প্রথম ম্যাচের অধিনায়ক অজিঙ্ক রাহানে। মুম্বইয়ে ব্যাট হাতে দাপট দেখালেন ভারতের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। দুরন্ত শতরান করলেন তিনি। দলের মিডল অর্ডারে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলীরা ব্যর্থ হলেও ময়াঙ্কের ব্যাটিংয়ে প্রথম দিনের শেষে ভাল জায়গায় ভারত। সঙ্গে সাবলীল দেখাচ্ছে ঋদ্ধিমান সাহাকেও। দু’জনে মিলে নির্ভরতা দিচ্ছেন কোহলীকে।

গত কয়েক দিনের বৃষ্টিতে মাঠ ফিজে থাকায় বেশ কিছুটা দেরিতে শুরু হয় খেলা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক কোহলী। শুরুটা ভালই করেন দুই ওপেনার শুভমান গিল ও ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ঘণ্টায় নিউজিল্যান্ডের জোরে বোলাররা সমস্যায় ফেলতে পারেননি তাঁদের। কিন্তু স্পিনাররা বল করতে আসার পরে বদলে গেল ছবিটা।

প্রথম ওভার থেকেই উইকেটে সাহায্য পেতে শুরু করেন অজাজ পটেল। তাঁর বেশ কিছু বল ঘুরছিল। তার ফলও এল হাতেনাতে। ৪৪ রানের মাথায় শুভমনকে আউট করে ভারতকে প্রথম ধাক্কা দেন অজাজ। তার পরে একই ওভারে প্রথমে পুজারা ও পরে অধিনায়ক কোহলীকে আউট করলেন তিনি। দু’জনেই শূন্য রান করে আউট হন। যদিও আউট হওয়ার পরে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোহলীকে।

তিন উইকেট পড়ার পরে জুটি বাঁধেন ময়াঙ্ক ও শ্রেয়স আয়ার। অর্ধশতরান করেন ময়াঙ্ক। শ্রেয়সকেও ভাল দেখাচ্ছিল। দু’জনের মধ্যে অর্ধশতরানের জুটি হয়। অবশ্য চা বিরতির পরেই ১৮ রানের মাথায় শ্রেয়সকে আউট করে ভারতকে চার নম্বর ধাক্কা দেন অজাজ। তাঁর বল খেলতে সমস্যায় পড়ছিলেন না ভারতীয় ব্যাটাররা।

 

অন্য দিকে একের পর এক উইকেট পড়লেও এক দিকে সাবলীল ব্যাট করছিলেন ময়াঙ্ক। বল দেখে খেলছিলেন তিনি। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের আত্মবিশ্বাস দেখা গেল ঋদ্ধির ব্যাটিংয়ে। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে গেলেন। ড্যারিল মিচেলের বলে চার মেরে টেস্টে নিজের চতুর্থ শতরান করেন তিনি।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৭০ ওভারে ৪ উইকেটে ২২১। ময়াঙ্ক ১২০ ও ঋদ্ধিমান ২৫ রান করে অপরাজিত রয়েছেন। বিরাট ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালেও প্রথম ইনিংসে কতরান হবে, তা সময় বলবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories