Sunday, September 6, 2026
30 C
Kolkata

‘দলবদলু’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানকে কালো পতাকা, গ্রেফতার ৬ DYFI কর্মী!

সংসদ সহায়তা কেন্দ্রের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে কালো পতাকার মুখে পড়লেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। শনিবার সন্ধ্যায় ভগবানগোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। সাংসদকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন বাম যুব সংগঠন DYFI-এর কর্মী-সমর্থকরা।

জানা গিয়েছে, সংসদ সহায়তা কেন্দ্রের একটি কর্মসূচিতে যোগ দিতে ভগবানগোলায় পৌঁছন আবু তাহের খান। সেই সময় হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন DYFI কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয় বলেও অভিযোগ।

ঘটনার বিষয়ে সাংসদকে প্রশ্ন করা হলে আবু তাহের খান বলেন, “কে বা কারা, কী কারণে আমাকে কালো পতাকা দেখিয়েছেন, তা আমি জানি না।”

অন্যদিকে, DYFI নেতৃত্বের দাবি, সাংসদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পর সাংসদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

DYFI নেতৃত্বের একাংশের বক্তব্য, “তিনি তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছেড়ে দিয়ে ফের নির্বাচনে জিতে দেখান। তাহলে বোঝা যাবে মানুষের প্রকৃত সমর্থন তাঁর সঙ্গে রয়েছে কি না।”

বিক্ষোভকারীদের আরও দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়ার পর সাংসদের অন্য রাজনৈতিক অবস্থান গ্রহণের প্রতিবাদেই কালো পতাকা প্রদর্শন এবং ধিক্কার কর্মসূচি নেওয়া হয়েছে। এই ঘটনার পরই গ্রেফতার করা হয় DYFI-র সাদাত হাসান, সফিকুল ইসলাম, ইকবাল আহমেদ, গোলাম সারওয়ার, আশিক ইকবাল এবং নাসিম সেখকে। তাঁদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে বাম যুব সংগঠন।

অন্যদিকে, আবু তাহের খান জানিয়েছেন, কালো পতাকা দেখানোর কারণ সম্পর্কে তিনি অবগত নন। ফলে সাংসদের রাজনৈতিক অবস্থান এবং DYFI-এর অভিযোগকে ঘিরে শনিবার সন্ধ্যায় ভগবানগোলার সংসদ সহায়তা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Hot this week

মূল্যবৃদ্ধি-বেকারত্বে ক্ষোভ, ধাক্কা মোদির জনপ্রিয়তায়! ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় বড় ইঙ্গিত

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ—এই...

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ – জমি নিয়ে বিবাদ বিজেপির দুই অসীমের!

দু’জনের নামই অসীম। দু’জনেই বিজেপির বিধায়ক। দু’জনেরই দাবি, ব্যক্তিগত...

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

Topics

মূল্যবৃদ্ধি-বেকারত্বে ক্ষোভ, ধাক্কা মোদির জনপ্রিয়তায়! ‘মুড অব দ্য নেশন’ সমীক্ষায় বড় ইঙ্গিত

মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নতুন প্রজন্মের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ—এই...

‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ – জমি নিয়ে বিবাদ বিজেপির দুই অসীমের!

দু’জনের নামই অসীম। দু’জনেই বিজেপির বিধায়ক। দু’জনেরই দাবি, ব্যক্তিগত...

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories