Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মুর্শিদাবাদে হচ্ছে ভারত-বাংলাদেশ ইন্টিগ্রেটেড চেকপোস্ট! অধীরের আবেদনে সাড়া স্বরাষ্ট্রমন্ত্রকের

এনবিটিভি ডেস্ক: মুর্শিদাবাদ জেলার একটা বিশাল সংখ্যক মানুষের আত্মীয়রা বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করেন। মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত থাকলেও কোনো ইন্টিগ্রেটেড চেকপোস্ট নেই। ফলে মুর্শিদাবাদের বাসিন্দাদের বাংলাদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যেতে হলে  পেট্রোপোল, জায়গাঁও, হিলি, চাংড়াবাঁধা, মাহাদিপুর, ফুলবাড়ি ও ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে যেতে হয়। যেগুলো অন্য জেলায় অবস্থিত। এর ফলে বাংলাদেশ যাত্রা সময়সাপেক্ষ এবং ব্যয়সাপেক্ষ।

সীমান্ত এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি জানিয়ে ভারত ও বাংলাদেশের যাতায়াতের একটি আন্তর্জাতিক চেক পোস্ট তৈরি করা হোক। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন সীমান্তের বাসিন্দারা। কিন্তু সেই আবেদনকে কর্ণপাত করেনি সরকার। হঠাৎ জুন -জুলাই মাসে জলঙ্গীর বাসিন্দাদের সেই আবেদন প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছাতে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিলেন বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বন্দরের বিষয়টি নিয়ে আলোচনার কথা জানাই চিঠিতে।

স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার মানুষের মনে খুশির হাওয়া।কারণ চেকপোস্টকে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আবার সহজে ওপার বাংলার আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারবেন এই ভেবে। এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।‌

পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর সেই দাবী মঞ্জুর করে পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে ভারত সরকার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories