Friday, March 6, 2026
33.5 C
Kolkata

নর্দমায় কেমিক্যাল যাওয়ার ফলে আগুন, ভয়ে ভীত এলাকাবাসী

উজ্জ্বল দাস, পশ্চিম বর্ধমানঃ বারাবনি ব্লকের দোমাহানি বাজার এলাকায় আজ সকালে একটি হার্ডওয়ারের দোকানে ড্রাম কাটার সময ড্রাম থেকে বেরিয়ে আসা কেমিক্যাল নর্দমার মধ্যে গেলে নর্দমাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখে স্থানীয় বাসিন্দারা ভীত হয়ে পড়ে। স্থানীয়রা একত্রিত ভাবে বালি, মাটি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ সেখানে ছুটে আসে এবং দোকানের মালিককে জিজ্ঞাসা বাদ করে যে ওই ড্রামে কি ধরনের কেমিক্যাল ছিল যা নর্দমা তে যাওয়াতেই আগুন ধরে যায়। এই বিষয়ে দোকান মালিক পুলিশ কে কোন কিছুই জানাতে পারেন না।

পুলিশ ঘটনার ভিত্তিতে ওই দোকানে তল্লাশি চালায়। পুলিশ দোকানের ভিতরে দেখে যে ড্রাম গুলি কাটা হচ্ছিল সেই ড্রামগুলিতে যে নাম লেখা থাকে সেই গুলির মধ্যে কালো কালি দিয়ে দাগ করা রয়েছে। পুলিশের সন্দেহ জাগে এবং দোকানের মালিককে আটক করেন। সেই দোকানের বৈধ কাগজপত্র পুলিশ খতিয়ে দেখছেন। তার কিছুক্ষণ পরে আসানসোল থেকে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন বিষয় হচ্ছে ওই ড্রামে কি এমন কেমিক্যাল ছিল যার জেরে এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল তা সব কিছু খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories