Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

বাংলাদেশের মাধবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি গাড়ীতে গ্যাস সিলিডার ব্যবহার

স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি গাড়ীতে গ্যাস সিলিডার ব্যবহার দিন দিন বাড়ছে।
এ কাজের সাথে জড়িত কিছু অসাধু সিএনজি গাড়ী চালক।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন দৃশ্য দেখা যাচ্ছে রাস্তায়।
এমনকি সিএনজি গাড়ীতে যাতায়াত কারি যাত্রীদের জীবনের ঝুঁকি ও বাড়ছে। গ্যাস সিলিডার ব্যবহারে যে কোন সময়ে ঘটতে পারে চরম দুর্ঘটনা।

এবিষয়ে একাধিক যাত্রীর অভিযোগ করে বলেন, মাধবপুরে অধিকাংশ সিএনজি গাড়ীতে যাত্রীর পিছনে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিডার বেঁধে নিয়ে যাত্রী বোঝাই করে সিএনজি গাড়ী চালাচ্ছে চালকরা।

এতে গ্যাস সিলিন্ডার দেখে মনে হয় এটোম বোমা বেঁধে রাখা হয়েছে,এমনকি যে কোন সময়ে বিস্ফোরণ ঘটায় সম্ভবনা রয়েছে।

যাত্রীদের অভিযোগ প্রতিবাদ করে কোন লাভ হয় না, তাৎক্ষণিকভাবে সিএনজি গাড়ী চালকের উত্তর ইচ্ছে হলে যাবেন, না হলে অন্য গাড়িতে যান। শফিক মিয়া নামক এক ব্যাক্তি জানান, মাধবপুরে অধিকাংশ সিএনজি গাড়ীতে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে, এগুলো দেখার কেউ নেই, একদিকে ইচ্ছে মত ভাড়া ও আদায় করা হয়।অন্য দিকে মৃত্যু ঝুঁকি নিয়ে চলতে হয়।নুরাল নামের এক ব্যক্তি বলেন, বড় ধরণের ক্ষতি হলে তখন এগুলো প্রসাশনের নজরে আসবে। দেলোয়ার নামক এক ব্যাক্তি বলেন, সিএনজি গাড়ী গুলো বেপরোয়া গতি নিয়ে চলার কারণে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকে, এগুলো মনিটরিং করা উচিত।

এ ব্যাপারে সিএনজি অটোরিক্সা মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আনোয়ার হোসেন গোল্ডেন সাথে কথা হলে তিনি জানান যে,সিএনজি গাড়ী তে গ্যাস সিলিন্ডার ব্যবহার বিষয়ে আমার জানা নেই।তবে এটা একটি কঠিন অপরাধ।এবং সিএনজি গাড়ী তে গ্যাস সিলিন্ডার ব্যবহার সম্পূর্ণ নিষেধ। তবে যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন এটা আইন বহির্ভূত।তবে যাদের গাড়িতে গ্যাস সিলিন্ডার পাবো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories